ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

এটিএম আজহারের আপিল শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি আজ (বৃহস্পতিবার) আবারও অনুষ্ঠিত হবে। আজকের শুনানির মাধ্যমে আদালত সিদ্ধান্ত নিতে পারেন—তিনি খালাস পাবেন, না আগের ফাঁসির রায়ই বহাল থাকবে।

সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, এই শুনানি করবেন। আদালতের কার্যতালিকায় মামলাটি প্রথমে রাখা হয়েছে.

এর আগে, গত ৬ মে মামলাটির প্রথম ধাপের শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শিশির মনির। শুনানির শুরুতে তিনি মামলার সারসংক্ষেপ আদালতের সামনে উপস্থাপন করেন।

এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেন। এরপর তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার ফাঁসির রায় বহাল রাখে।

তবে ২০২০ সালের ১৯ জুলাই তিনি রিভিউ আবেদন করেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত তার আবেদন গ্রহণ করে পূর্ণাঙ্গ আপিলের সুযোগ দেন। এরপর ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয় এবং এক সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। রাষ্ট্রপক্ষকে পরে তাদের জবাব জমা দিতে নির্দেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এটিএম আজহারের আপিল শুনানি আজ

আপডেট সময় : ০২:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫