ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১, গ্রেফতার-১

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি

. দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় ওয়ারিশান জমি নিয়ে হরমুজ আলীর সঙ্গে তার মৃত ভাই হবিবরের ছেলে সায়েদ আলী, সাহার আলী, শাহাদাতসহ অপরাপর অংশশীদার গনের দীর্ঘদিন হতে বিবাদ চলে আসছে।

১২ নভেম্বর বুধবার সকালে বিবাদমান জমির ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ বাধে, এতে সমবায় অফিসের কর্মচারী হুরমুছ আলীর পুত্র জয়নাল আবেদীন (৩৫) আঘাত প্রাপ্ত হয়।

চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার জানান হাসপাতালে আনার পুর্বেই তিনি মারা গেছেন।

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরহাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন। তার শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের বাবা হুরমুজ আলী বাদী হয়ে অভিযুক্ত সায়েদ আলীসহ অন্যান্যদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১০(১১)২৫ নম্বর একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এজাহার নামীয় শাহাদাত কে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনার পর হতে পলাতক থাকার কারনে অন্যান্য অভিযুক্তদের সাক্ষাৎকার নেয়া সম্ভব হয় নাই।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১, গ্রেফতার-১

আপডেট সময় : ০৯:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫