ডিবি পুলিশের অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১০:০০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব সুমন, বিভাগীয় ব্যুরো:
জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি-১ এর চৌকস একটি টিম পৃথক দুটি মামলায় গুরুত্বপূর্ণ দুই আসামিকে গাজীপুর জেলার ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।
নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার,জামালপুর সদর থানাধীন দড়িপাড়া বাইপাস মন্ডলবাড়ী এলাকায় এক নাবালিকা কন্যাকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫২) কে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানাধীন বউবাজার রেললাইন সংলগ্ন এলাকা হতে গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ গ্রেফতার করে ডি’ভি পুলিশ।
এই অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদ এবং এসআই মোঃ আতিকুর রহমান, ডিবি-১ জামালপুর। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব-এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এই চৌকস বাহিনী।
উক্ত আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল এবং প্রযুক্তিগত সহায়তা ও মাঠ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে সনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয় সিদ্দিক কে।
জামালপুর জেলা দিন ইসলামপুর থানার হত্যা মামলার আসামি গ্রেফতার করেন একই দিনে, ডিবি-১, জামালপুর’এর একই টিম! ইসলামপুর থানার একটি নৃশংস হত্যা মামলার ৪নং এজাহারভুক্ত আসামি মোঃ নুরুজ্জামাল (৩৮), পিতা-মোঃ সাহেব আলী, সাং-সাজিমারা (গোয়ারপাড়া), থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর- গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকা সংলগ্ন লগোচ কোম্পানির সামনে হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ গ্রেফতার করে ডি’ভি পুলিশ।
উক্ত হত্যা মামলায় ভিকটিম মোছাঃ মনিরা, স্বামী মোঃ মমিনুল ওরফে মনিরুল সাং-বোলাকীপাড়া, ইসলামপুর) পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলে গুম করা হয়েছিল। মামলা সূত্রে জানা যায়, ভিকটিমকে বন্ধুরা রাতে নৌকায় ডেকে নিয়ে যায়, পরে লাশ ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ সুপার, জামালপুর জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুইটি পৃথক গুরুতর মামলায় আসামি গ্রেফতার মধ্যে প্রমাণ করে যে কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানার অফিসারদের পেশাদারিত্ব ও তৎপরতা প্রশংসনীয়।
জামালপুর পুলিশ সুপার আরো বলেন অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা জনাব মোঃ নাজমুস সাকিব এবং ডিবি-১, জামালপুর টিমের নেতৃত্বে দ্রুত অভিযানের মাধ্যমে একদিনেই দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার করা সম্ভব হয়েছে, যা জেলা পুলিশের দক্ষতা ও অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেন পুলিশ সুপার জামালপুর।




















