বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী মো. মাহিউদ্দিন শেখ
- আপডেট সময় : ০৩:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৯৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:মো:মুন্না শেখ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক (অথবা সদস্য সচিব) পদে প্রার্থীতা ঘোষণা করেছেন কচুয়া উপজেলার তরুণ নেতা মো. মাহিউদ্দিন শেখ। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
জানা যায়, মো. মাহিউদ্দিন শেখ কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি বাগেরহাট জেলার তরুণ রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম একজন। দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক তৎপরতা ও নেতাকর্মীদের পাশে থেকে কাজ করার জন্য তিনি স্থানীয়ভাবে বেশ পরিচিত।
মাহিউদ্দিন শেখ বর্তমানে কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন (২০২১ সাল থেকে)। এর আগে তিনি কচুয়া উপজেলা ছাত্রদল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চাই। দলকে শক্তিশালী করা ও তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা আমার অঙ্গীকার।”
দলীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলা যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। তরুণ ও ত্যাগী নেতাদের প্রাধান্য দিয়ে জেলা কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।



















