ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ি জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহত ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি নুর আলম সিদ্দিক জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে ১২টা দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

আপডেট সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫