ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত পুলিশ সুপার জামালপুর অন্তর্গত মেলান্দহ থানা পরিদর্শন

চট্টগ্রাম চিড়িয়াখানায় পিলার ভেঙে ৫ শ্রমিক আহত

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ১২:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন দেয়াল ও ফটকধসে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম ফয়’স লেক এলাকায় অবস্থিত চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন, মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হালাদার (২৭)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, চিড়িয়াখানার মূল ফটকের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ছাদসহ দেয়াল ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। দুর্ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেন বলেন, ‘দুই মাস আগে আমাদের চিড়িয়াখানার ফটকের নির্মাণকাজ শুরু হয়। দুই পাশে ২৪ ফুট উঁচু পিলার এবং মাঝে প্রাণীর অবয়ব দিয়ে বিশেষ ডিজাইনে এটি করা হচ্ছিল। রাতে হঠাৎ চারটি পিলার ভেঙে পড়ায় ছয় শ্রমিকের মধ্যে পাঁচ শ্রমিক আহত হন। তবে সবার অবস্থা আশঙ্কামুক্ত। আমরা রাতেই চারটি পিলার ভেঙে দিয়েছি, সেগুলো আবারও নির্মাণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রাম চিড়িয়াখানায় পিলার ভেঙে ৫ শ্রমিক আহত

আপডেট সময় : ১২:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫