ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে মক্কায় প্রবেশে বাধা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করতে চাওয়া প্রায় ২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির হজ প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত ভিড় ও তীব্র গরমের কারণে গত বছর বহু প্রাণহানি ঘটায় এবার এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুমতি না থাকায় ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে মক্কার বাইরেই আটকানো হয়েছে।

সৌদি সরকার বলছে, অননুমোদিত হজযাত্রীদের প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। গত বছর অতিরিক্ত জনসমাগম ও প্রচণ্ড তাপদাহে প্রায় ১,৩০০ হাজী মারা যান। এবছর এমন ঘটনা প্রতিরোধে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে মক্কায় অনুমোদিত হাজীর সংখ্যা প্রায় ১৪ লাখ ছাড়িয়ে গেছে, যা হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

হজে অনুমতি ছাড়া অংশ নিতে গেলে ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে, যা শুধু বিদেশিদের জন্য নয়, সৌদি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। এ পর্যন্ত ২৩ হাজারের বেশি সৌদি নাগরিককে এ কারণে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের কারণে ৪০০টিরও বেশি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে মক্কায় প্রবেশে বাধা

আপডেট সময় : ০৭:৪০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫