ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত পুলিশ সুপার জামালপুর অন্তর্গত মেলান্দহ থানা পরিদর্শন

৩০ জেলা ও দায়রা জজকে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি করেছে সরকার। সোমবার (২ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এস এম গোলজার রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এসব বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া আরও একটি পৃথক আদেশে ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজকে বদলি করা হয়েছে। একই সঙ্গে ১২ জন বিচারিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই পরিবর্তনকে বিচার বিভাগে রুটিন প্রশাসনিক রদবদল হিসেবে দেখা হলেও, গুরুত্বপূর্ণ সময়ের এই সিদ্ধান্ত বিচার বিভাগে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩০ জেলা ও দায়রা জজকে বদলি

আপডেট সময় : ০৩:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫