ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

শাকিবের নায়িকা ইধিকার ‘বহুরূপ’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট ক্যানভাস থেকে বড় পর্দায় পা রেখেছেন কলকাতার ইধিকা পাল। বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। এরপর বদলে যায় ইধিকার ভাগ্যরেখা।

শাকিবের সঙ্গে রোমান্টিক চরিত্রে দেখা গেছে ইধিকা পালকে। এরপর দেবের সঙ্গে কাজ করেন। এবার এসব রূপ বদলে বহুরূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। কলকাতায় নির্মিত হচ্ছে ‘বহুরূপ’ নামে সিনেমা। এটি পরিচালনা করছেন আকাশ মালাকার। সিনেমাটির একটি পোস্টারে সাঁওতালি এক মেয়ের রূপে ইধিকা সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন।

চরিত্র প্রসঙ্গে ইধিকা পাল বলেন, “সব সময় চেষ্টা করি, প্রতিটি চরিত্র নতুনভাবে তুলে ধরতে। যাতে প্রতিটি চরিত্রই দর্শক আলাদাভাবে মনে রাখেন। তবে হলফ করে বলতে পারি, এই ধরনের চরিত্রে আগে আমাকে ভাবা হয়নি। নিজেও ভাবিনি এমন একটা চরিত্রের প্রস্তাব পাব। অনেককিছু শিখেছি এই সিনেমা থেকে। আশা করি, দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।”

এ সিনেমায় ইধিকার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। প্রথমবার জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হবেন তারা। মজার ব্যাপার হলো, এ সিনেমায় সোহম সাতটি চরিত্র রূপায়ন করবেন। ইধিকা পালকেও বেশ কয়েকটি রূপে দেখা যাবে।

সিনেমাটিতে থ্রিলারের পাশাপাশি প্রেম-ভালোবাসা-আবেগের স্বাদও পাবেন দর্শকরা। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন— কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, ভরত কল, দেবলিনা দত্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাকিবের নায়িকা ইধিকার ‘বহুরূপ’

আপডেট সময় : ০৭:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫