ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলা, আহত কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে ইসরায়েলপন্থী একটি বিক্ষোভে পেট্রোল বোমা সদৃশ বস্তু ছোড়ার ঘটনায় ছয়জন আহত হয়েছেন। রোববার (১ জুন) স্থানীয় সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এই ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, আমরা বোল্ডারে একটি সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং এটি তদন্ত করছি।

রয়টার্স জানায়, গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের দিকে এক ব্যক্তি ঘরে তৈরি মলোটভ ককটেলের মতো কিছু ছুড়ে মারেন।

বোল্ডার শহরের পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনাস্থলে পৌঁছেই সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। এতে কোনো ধরনের সংঘর্ষ হয়নি।

এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জামা ছাড়া শরীরে দুটি স্বচ্ছ বোতল হাতে ঘুরে বেড়াচ্ছেন। আশপাশে আগুন জ্বলছিল।

ভিডিওতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, “জায়নবাদীরা নিপাত যাক”, “ফিলিস্তিন মুক্ত করো”, “তারা খুনি”। সে সময় কয়েকজন ব্যক্তি মাটিতে পড়ে থাকা এক আহতকে সাহায্য করছিলেন।

পুলিশপ্রধান রেডফার্ন জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে তারা একাধিক আহতকে পায়, যাদের শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন ছিল।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এফবিআই।

এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা বা হামলাকারীর সঙ্গে কোনো সংগঠনের সম্পর্ক আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলা, আহত কয়েকজন

আপডেট সময় : ০৩:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫