ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

তিন লাখ ৫৯ হাজার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

বাজেটে করমুক্ত আয়সীমায় ছাড় নেই, করপোরেট কর বাড়বে

মূল্যস্ফীতি চড়া। মানুষের প্রকৃত আয় কমছে। কিন্তু আগামী বাজেটে সাধারণ করদাতাদের আয়করে বড় কোনো ছাড় দেওয়ার পরিকল্পনা নেই সরকারের। গতকাল শনিবার পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তির করমুক্ত আয়সীমায় কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ করমুক্ত আয়সীমা বাড়ছে না।

ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য কর বাড়তে পারে। পুঁজিবাজারে অনিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে বাড়বে করপোরেট করহার। আবার লাভ হোক, লোকসান হোক, নির্দিষ্ট হারে যে কর দিতে হয়, সেটা এবার বাড়তে পারে।

সমকাল

তিন লাখ ৫৯ হাজার গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ মাসে সারাদেশে ৩ লাখ ৫৯ হাজার ৭৯৮ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে গ্রেপ্তার হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১০৯ জন। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে গ্রেপ্তার হয়েছে ২ লাখ ১৩ হাজার ৬৮৯ জন। পুলিশ সদরদপ্তরের প্রতিদিনের গ্রেপ্তার-সংক্রান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

আগস্টের পরের কয়েক মাস পুলিশ প্রশাসন অনেকটা স্থবির ছিল। প্রায় ৪৫০ থানা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে আগস্ট-সেপ্টেম্বরে গ্রেপ্তার ছিল তুলনামূলক কম। এরপর সারাদেশে বিভিন্ন বাহিনীর গ্রেপ্তার বাড়তে থাকে। পুলিশ বাহিনীও আস্তে আস্তে গুছিয়ে উঠতে শুরু করে। গ্রেপ্তারের পরিসংখ্যানে তার প্রভাব দেখা যায়। প্রথম পাঁচ মাসের তুলনায় পরের পাঁচ মাসে গ্রেপ্তারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়।

কালের কণ্ঠ

বাজেটে স্বস্তি নেই মধ্যবিত্তের

শিশুর আবদার মেটাতে খেলনা কিনে দিতে গুনতে হবে বাড়তি অর্থ। নগর জীবনের অনুষঙ্গ ফ্রিজ, টিভি, এসি, ব্লেন্ডার ও জুসারের মতো পণ্য হবে আরো ব্যয়বহুল। এমনকি ঘরে বিদ্যুৎসাশ্রয়ী বাতি ব্যবহার, মশা-মাছি-তেলাপোকার উপদ্রব থেকে রেহাই পেতেও ব্যয় বাড়বে।

সমকাল

প্লাস্টিক পণ্যে ভ্যাট দ্বিগুণ হচ্ছে, অব্যাহতি পাচ্ছে এলএনজি

অন্তর্বর্তী সরকার আগামীকাল সোমবার ঘোষণা করতে যাচ্ছে নতুন অর্থবছরের বাজেট। এবারের বাজেটে সরকার কিছু পণ্য ও সেবায় ভ্যাট দ্বিগুণ করছে। কিছু ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হচ্ছে। কমানোও হচ্ছে কিছু ক্ষেত্রে। বেশ কিছু পণ্যের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা কমছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ হিসেবে ভ্যাট অব্যাহতি দিতে যাচ্ছে এলএনজি আমদানি পর্যায়ে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রথম আলো

বিএনপি নেতাদের কবজায় ঢাকা দক্ষিণ সিটির কোরবানির পশুর হাট

বিগত বছরগুলোতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটগুলো ছিল আওয়ামী লীগের নেতাদের কবজায়। এবার সব হাটের নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির নেতারা। এর মধ্যে নিয়ম ভেঙে সরকারি দরের চেয়ে অর্ধেক দামে বিএনপির নেতারা দুটি হাটের ইজারা বাগিয়ে নিয়েছেন।

ঈদুল আজহা উপলক্ষে এ বছর ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত ছিল। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে আফতাবনগর ইস্টার্ন হাউজিং ও মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালি জায়গায় হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যাশিত দর না পাওয়ায় শ্যামপুর–কদমতলী ট্রাকস্ট্যান্ডের খালি জায়গায় হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি। এই তিন হাট বাদে এবার আটটি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে।

দেশ রূপান্তর

দেশীয় শিল্পে আসতে পারে ধাক্কা

কাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ব্যবসা-বাণিজ্যের প্রত্যাশা, অর্থনীতির গতিবিধি ও জন-আকাক্সক্ষার প্রতিফল দেখার প্রত্যাশা থাকে বাজেটে। এবার বাজেটে স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত (এলডিসি) থেকে উত্তরণের শর্ত হিসেবে সম্পূরক শুল্ক কমানো হচ্ছে। ফলে দেশীয় শিল্পে আসতে পারে ধাক্কা!

২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। কাল টেলিভিশনের পর্দায় বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ বাজেট ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় ১ শতাংশ কম। চলতি অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার।

প্রথম আলো

ঢাকা উত্তরে গরুর ৮ হাটের ইজারাদারই বিএনপি নেতা

পবিত্র ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯টি অস্থায়ী পশুর হাটে ইজারাদার নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আটটি হাটেরই ইজারাদার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। তবে উত্তর সিটির একমাত্র স্থায়ী গাবতলী পশুর হাটের ইজারাদার এখনো চূড়ান্ত না হলেও কোরবানি ঈদে এ হাটেও পশু বিক্রি হবে।

সব মিলিয়ে গাবতলী হাটসহ গতকাল শনিবার বিকেল পর্যন্ত ঢাকা উত্তরে মোট ১০টি হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আরও তিনটি হাটের দরপত্রের শিডিউল আজ রোববার দুপুরে খোলার কথা রয়েছে। সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দর পাওয়া গেলে এ বছর কোরবানিতে ঢাকা উত্তর সিটিতে পশুর হাট বসবে মোট ১৩টি।

মানবজমিন

গণপিটুনি, ৯ মাসে নিহত ১৬৩

সাম্প্রতিক সময়ে দেশে গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ড কীভাবে বেড়েছে তা উঠে এসেছে মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্রের (আসক) এক পরিসংখ্যানে। সংস্থাটির ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, গণঅভ্যুত্থানের মাস গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন ১৬১ জন। গত বছরের শেষ ৫ মাসে ৯৬ জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। আর চলতি বছরের প্রথম চার মাসে ৬৫ জনকে হত্যা করা হয়েছে।

কালবেলা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ৩৪ দল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে দেশজুড়ে শোরগোল চলছে। অফিস-আদালত থেকে শহর-গ্রাম, তারকা হোটেল থেকে টং দোকান অর্থাৎ মাঠে-ঘাটে সর্বত্রই যেন একই প্রশ্ন—সংসদ নির্বাচন কবে? অন্যদিকে সময়ের ব্যবধানে নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মনোমালিন্য ও তফাত বাড়ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।’ তবে তার এমন কথায় আশ্বস্ত হতে পারছে না বেশিরভাগ রাজনৈতিক দল। ইসির তালিকায় নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দল থাকলেও বিভিন্ন সময়ে ৫টি দলের নিবন্ধন বাতিল রয়েছে। এ ছাড়া সম্প্রতি আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়ে। সে হিসাবে ৪৯টি নিবন্ধিত দলের মধ্যে অন্তত ৩৪টি দল চায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ৩টি দল সংস্কার ও বিচার শেষে চায় নির্বাচন। কয়েকটি দল বলছে, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার শেষেই নির্বাচন হলে ভালো। ৪টি দলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নির্বাচন নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ৩টি রাজনৈতিক দল। তা ছাড়া ৫টি দল তাদের অবস্থান নির্দিষ্টভাবে পরিষ্কার করেনি। কয়েকটি দল বলছে, অবশ্যই জুনের আগে নির্বাচন হতে হবে এবং সেটি ডিসেম্বরের পর এক থেকে দুই মাসের মধ্যেই। গত দুই দিনে কালবেলার পক্ষ থেকে নিবন্ধিত দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ অভিমত তুলে ধরেন।

যুগান্তর

‘বড় গেম খেলতে’ দেশে আনা হয় সুব্রত বাইনকে

২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে ‘বড় গেম খেলতে’ ২০২২ সালের এপ্রিলে ভারত থেকে দেশে আনা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। কঠোর গোপনীয়তার সঙ্গে তাকে রাখা হয় আয়নাঘরে। কিন্তু নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তৎকালীন সরকারের সেই পরিকল্পনা বাস্তাবায়ন হয়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর সব রাজনৈতিক শক্তির সঙ্গেই তার যোগাযোগ হয়। এরপরও তাকে কেন গ্রেফতার করা হলো তিনি তা বুঝতে পারছেন না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন সুব্রত বাইন। এছাড়া আরও অনেক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তিনি। সব তথ্যই যাচাই করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন লাখ ৫৯ হাজার গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫