ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত পুলিশ সুপার জামালপুর অন্তর্গত মেলান্দহ থানা পরিদর্শন

জ্বালানি তেলের দাম কমল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। জুন মাসের জন্য শনিবার (৩১ মে) প্রকাশিত এক গেজেটে নতুন এই মূল্যহার ঘোষণা করা হয়, যা আগামীকাল ১ জুন (রোববার) থেকে কার্যকর হবে।

নতুন মূল্যহার অনুযায়ী—

ডিজেল: লিটারে ২ টাকা কমিয়ে ১০২ টাকা

অকটেন: লিটারে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা

পেট্রোল: লিটারে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা

এর আগেও মে মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম ১ টাকা করে কমানো হয়েছিল। তবে মার্চ ও এপ্রিল মাসে দাম অপরিবর্তিত ছিল। ফেব্রুয়ারিতে প্রতি লিটারে দাম বেড়েছিল ১ টাকা করে।

২০২৪ সালের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। এই ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম জনগণের ওপর সামান্য হলেও স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানি তেলের দাম কমল

আপডেট সময় : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫