ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত পুলিশ সুপার জামালপুর অন্তর্গত মেলান্দহ থানা পরিদর্শন

বেতাগীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় ও পুরস্কার বিতরণ

লিটন কুমার ঢালী, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বেতাগীতে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী ‘২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ মে) দুপুর ১২ টায় উপজেলার কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় ও বেতাগী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

দুপ্রক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ রফিকুল আমিনের সভাপতিত্বে ফাইনাল রাউন্ডের বিতর্ক শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী। দুপ্রক সাধারণ সম্পাদক মো: মহসিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউনিয়া কলেজের প্রভাষক মাহবুবুল আলম সুজন, দুপ্রক ‘র সিনিয়র সদস্য সাইদুল ইসলাম মন্টু, কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম আহমেদ, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, শিক্ষক মোশারেফ হোসেন, সুবর্ণা ইসলাম ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ডিবেটিং সোসাইটির যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম মুন্না। 

‘দেশ গড়ার শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’-প্রতিপাদ্যে অনুষ্ঠিত ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে ’ ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় , কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় ও চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর সেরা বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এর আগে গত ১৪ মে ‘ছাত্র-ছাত্রীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করা না গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়’ বিষয়ে প্রথম রাউন্ডের এবং গত ১৯ মে ‘ পারিবারিক মূল্যেবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মুল কারণ’ বিষয়ে কয়েকটি পর্বে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেতাগীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫