ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিলেই গ্রেপ্তার করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ডসহ পোস্ট করে তিনি লিখেন,“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।”

শেয়ার করা ফটোকার্ডে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়,“ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার।”

এতে আরও বলা হয়,

গোপনে কেউ বৈঠক, মিছিল বা সমাবেশ করলে সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারবে।

শুধু মাঠের কর্মসূচিই নয়, ফেসবুক-ইউটিউবেও কেউ আওয়ামী লীগের পক্ষে পোস্ট, ভিডিও বা মন্তব্য করলেই তাকে গ্রেফতার করা যাবে।

এমনকি বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কথা বললেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি ডিজিটাল পর্যবেক্ষণ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, “গণহত্যা মামলায় অভিযুক্ত দলের প্রচার ও সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করতেই এ ধরনের কঠোর নজরদারি।”

সাবেক আওয়ামী লীগ নেতারা এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার : আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৫:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫