ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

আরও ভয়ংকর রূপে ফিরবে ফ্যাসিবাদ- জামায়াত আমীর

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্টের গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ংকর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ (৮ মে) ভোরে আজিমপুর কবরস্থানে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমীর বলেন, দেশের মানুষ এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত। যারা মজলুম, যারা গণহত্যার শিকার হয়েছেন—তারা যদি বিচার না পান, তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এর ফলে ভবিষ্যতে ফ্যাসিবাদ আরও ভয়ংকর রূপে ফিরে আসবে।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি সবসময় মজলুমের পাশে দাঁড়িয়েছেন। ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন, যা অত্যন্ত দুঃখজনক।

এ সময় জামায়াতের শীর্ষনেতা এটিএম আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা আশা করি, আজহারুল ইসলাম ন্যায়বিচার পাবেন।

তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ও প্রতীক দ্রুত সময়ের মধ্যে পুনরুদ্ধার হবে বলে আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরও ভয়ংকর রূপে ফিরবে ফ্যাসিবাদ- জামায়াত আমীর

আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫