ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

ভারত-পাকিস্তান দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

পোস্টে তারেক রহমান লেখেন, পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। পারস্পরিক স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করে।

উল্লেখ্য, সম্প্রতি কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে রাতের আঁধারে পাল্টা সামরিক হামলা চালায়। ভারতের ওই হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন।

এদিকে, পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারত এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারত-পাকিস্তান দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানালেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫