ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

দুদকে হাজির হতে শেখ হাসিনাকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে বলা হয়েছে। সম্প্রতি সংস্থাটি এই বিষয়ে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদেরকে আগামীকাল (৮ মে) কমিশনের সামনে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো তলবি চিঠি ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। একইভাবে অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকা ও নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

তলবকৃতদের মধ্যে মো. মাহবুব আলী ইতোমধ্যে গ্রেপ্তার হলেও শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকাম্মেল হক কাগজে-কলমে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুদকে হাজির হতে শেখ হাসিনাকে চিঠি

আপডেট সময় : ০৮:০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫