ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত পুলিশ সুপার জামালপুর অন্তর্গত মেলান্দহ থানা পরিদর্শন

একই রাতে ঢাকার তিন প্রান্তে তরুণ-তরুণী ও গৃহবধূর আত্মহনন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর খিলগাঁও, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৫ মে) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন— খিলগাঁওয়ের শিহাবুল ইসলাম (২৪), যাত্রাবাড়ীর প্রিয়ন্তী সরকার (১৪) ও বাড্ডার মোছা. বিথি (২০)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদের মধ্যে শিহাবুল ইসলাম খিলগাঁও রসুলবাগ এলাকার বাসিন্দা। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গুপিনাথপুর গ্রামে।

শিহাবুলের বোন উম্মে সাইমা জানান, আমার ভাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল। স্কলারশিপ পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল। কিন্তু স্কলারশিপ না পাওয়ায় অভিমান করে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সোমবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় প্রিয়ন্তী সরকার (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত প্রিয়ন্তী সরকারের ভাই প্রিতম সরকার জানান, তার বোন এসএসসি পরীক্ষার্থী ছিল। বাবা-মা পড়াশোনার জন্য বকাঝকা করলে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাড্ডার আব্দুল্লাহবাগে বিথী আক্তার (২০) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিথী আক্তারের স্বামী আসাদ মিয়া জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় বিথী। পরে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তাদের বাড়ি নাটোর জেলার লালপুর থানার উত্তর লালপুর এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়গুলো সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একই রাতে ঢাকার তিন প্রান্তে তরুণ-তরুণী ও গৃহবধূর আত্মহনন

আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫