ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

অজয়ের রসিকতায় ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে বন্ধুর বউ

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অজয় দেবগণ যে প্র্যাঙ্কস্টার, তা কে না জানেন! সহ-অভিনেতাদের সঙ্গে শুটিংসেটে প্রায়শই মজা করতে দেখা যায় তাকে। কিন্তু জীবনে প্র্যাঙ্ক করতে গিয়ে বড় খেসারতও দিতে হয়েছে অভিনেতাকে।

এই যেমন একবার সহ-অভিনেতার স্ত্রীর সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে বসেন অজয়। অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে, ঘুমের ওষুধ খেয়ে ফেলেন সেই অভিনেতার স্ত্রী। তাকে ভর্তি করতে হয় হাসপাতালে।

ঘটনার কথা নিজেই স্বীকার করেছেন অজয়। তার কথায়, ‘রাতে আমাদের শুটিং হতো। তখন ওদের সদ্য বিয়ে হয়েছে। সকাল হলেই স্বামীর সঙ্গে দেখা করতে আসত স্ত্রী।’

তো আমি মজা করেই অভিনেতার স্ত্রীকে বলতাম, তোমার স্বামী পরকীয়া করছে! রাত্রিবেলা কোনও শুট হচ্ছে না। আমরা সবাই সাড়ে দশটার মধ্যেই ঘরে ফিরে যাচ্ছি। কিন্তু ও কী করছে কেউ জানি না।’

প্রথমটায় বিশ্বাস করেননি অভিনেতা-পত্নী। অজয় যে প্র্যাঙ্ক করে থাকেন সে খবর ছিল তার কাছেও। এইভাবে টানা আট দিন চলার পর নবম দিনেই হয় সমস্যা! স্বামীর সঙ্গে বিশাল ঝামেলা বাধে স্ত্রীর!

ফলাফল, ঘুমের ওষুধ খেয়ে ফেলেন সেই নারী। নিয়ে যেতে হয় হাসপাতালে। ভাগ্য সহায়, বড় কিছু হয়নি। এড়ানো গেছে দুর্ঘটনা।

এরপরেও কিন্তু প্র্যাঙ্ক করা কমিয়ে দেননি অজয়। ‘গোলমাল ৩’-এর সেটে কারিনা কাপুরকেও নকল বোমা নিয়ে প্র্যাঙ্ক করেছিলেন অজয়। দেখিয়েছিলেন ভূতের ভয়।

অজয় যেন শুনেও শোনেনা। যে কারণে তিনি ও অক্ষয় কুমার বলিউডে সিনেমার শুটিংসেটের অন্যতম বড় ‘প্র্যাঙ্কবাজ’ হিসেবেই পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অজয়ের রসিকতায় ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে বন্ধুর বউ

আপডেট সময় : ০৩:২১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫