ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত পুলিশ সুপার জামালপুর অন্তর্গত মেলান্দহ থানা পরিদর্শন

ঝালকাঠিতে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০২:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাগর ও মিয়াজী দরবারের সভাপতি মজিনরুজ্জামান মিয়াজীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল মিয়াজীর মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ মে রোববার সকাল ১১ টায় চিংড়াখালী মিয়াজী দরবারের সামনের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মী, দরবারের ভক্তবৃন্দ, চিংড়াখালী সিনিয়র-মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও এলাকার সাধারন মানুষ।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন সাগর, মিয়াজী দরবার শরীফের সভাপতি মাওলানা মোঃ মনিরুজ্জামান মিয়াজী, চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন হাওলাদার, সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমরের দোসর আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মিয়াজী জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি। তিনি কিভাবে বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, অবিলম্বে এই আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মিয়াজীর উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে গ্রেফতারের দাবি জানায়।

উল্লেখ্যঃ ২০০৭ কাল থেকে আব্দুল জলিল মিয়াজী আনোয়ার হোসেন সাগর মিয়াজি ও মাওলানা মনিরুজ্জামান মিয়াজিকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছে। সর্বশেষ গত ২৭ এপ্রিল কাঠালিয়া থানায় উভয়কে আসামি করে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠিতে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫