ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত পুলিশ সুপার জামালপুর অন্তর্গত মেলান্দহ থানা পরিদর্শন

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতকে ১৩১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এটি দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (DSCA) এই সম্ভাব্য বিক্রয়ের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এই উদ্যোগ মূলত ‘ফরেন মিলিটারি সেল’ (FMS) পদ্ধতির অধীনে বাস্তবায়িত হবে এবং এটি ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির অংশ।

উল্লেখ্য, ডিএসসিএর প্রধান লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থ রক্ষা করা, পাশাপাশি মিত্র দেশগুলোর নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা যাতে তারা আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের সম্মিলিতভাবে মোকাবিলা করতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির জন্য ভারতের সঙ্গে ১৩১ মিলিয়ন ডলারের সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৮:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫