ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে অধ্যাপক শহীদুল ইসলাম জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। শেখ হাসিনা’র আমলে ২০১৪ সালে বিনা ভোটে ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে বার বার মানুষের ভোটাধিকার হরণ করে তিনি বাকশাল কায়েম করেছিলেন। স্বৈরচার হাসিনা ক্ষমতাকে স্থায়ী ভাবে পাকাপোক্ত করতে গিয়ে বিএনপি’র লক্ষ লক্ষ নেতা-কর্মীর নামে গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া ও জেলে পাঠিয়েছিল। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীকে গুম করেছে। এসব অপকর্মের জন্য হাসিনার কঠোর বিচার হওয়া উচিত। রোববার বিকেলে মিরপুর উপজেলাধীন চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন।

মিরপুর ও ভেড়ামারার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, এই দুই উপজেলায় যত উন্নয়ন হয়েছে তা আমার হাত দিয়ে বিএনপি’র সময় হয়েছে। এলাকায় যত কাঁচা রাস্তা ছিল তা সবই আমার সময়ে পাকা করণ করা হয়েছে। এছাড়াও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও এবং একাডেমিক ভবন হয়েছে আমার হাত দিয়ে। শহীদুল ইসলাম আরো বলেন, স্বৈরচার হাসিনার অহংকার ও পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ‘অস্পষ্ট’ বলে অভিহিত করে তিনি অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করেন।

সম্মেলনের উদ্বোধন করেন, মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, আবজাল হোসেন, নুরে আল আমিন বুলবুল, বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, পৌর বিএনপি’র সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে গোলাপ আলী মেম্বারকে সভাপতি, রফিকুল ইসলাম লালনকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল্লাহেল বাকীকে সাধারণ সম্পাদক, জিহাদ আলী ও মনিরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে অধ্যাপক শহীদুল ইসলাম জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে

আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫