সংবাদ শিরোনাম ::
টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫:
টেকনাফ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং দুইজন আসামিকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং টেকনাফকে অপরাধমুক্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
—




















