ফিলিস্তিনিতে বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় আহলে হাদীসের মানববন্ধন।
প্রতিনিধির নাম
- আপডেট সময় :
০৫:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
৬৭
বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
অসহায় ফিলিস্তিনিদের প্রতি সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ১২ এপ্রিল শনিবার সকালে বাংলাদেশ জমইয়তে আহলে হাদীস গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সাত উপজেলার জমইয়তে আহলে হাদীসের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জমইয়তে আহলে হাদীস গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারী আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি নজরুল হক মনজু, শুব্বানের জেলা সাংগঠনিক সম্পাদক মাহফুজ মিয়া, ময়েজ উদ্দিন, মতিয়ার রহমান, মাজহারুল ইসলাম, নুর মোহাম্মদসহ অন্যান্যরা।বক্তারা, জরুরী ভিত্তিতে ইসরায়েলীর সব ধরণের পণ্য বর্জনের ঘোষণা দেন এবং অবিলম্বে গাজায় হামলা জরুরীভাবে বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানান। সেইসাথে বর্বর ফিলিস্তিনির গাজায় নিরীহ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান।।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ