লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে পহেলা বৈশাখ ও বৈসাবি উৎসব উদযাপন
- আপডেট সময় : ১২:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩১-এর বিদায় ও ১৪৩২ সালকে বরণ করে নেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবছরও বৈসাবি উৎসব উপলক্ষে আয়োজিত হয় বিশাল বৈশাখী মেলা, যেখানে বিহার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্ত, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে।
উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের ত্রিপিটক থেকে পাঠ, মঙ্গল সূত্র আবৃত্তি প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এতে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহে অংশগ্রহণ করে এবং পুরস্কার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ মিত্র মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিহারের সভাপতি বাবু তুষার কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া কাজল, উপদেষ্টা মাষ্টার সুরেশ বড়ুয়া, সহকারী পিআইও বাবু শুভঙ্কর চাকমা, সাংস্কৃতিক সম্পাদক বাবু ত্রিদিব বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক ব্যাংকার সমরেশ বড়ুয়া লুষার, ধর্মীয় সম্পাদক বাবু তপন বড়ুয়া এবং সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়নের সাবেক মেম্বার সন্তোষ বড়ুয়া, বাবু মনোরঞ্জন বড়ুয়া, বাবু দিপু কুমার বড়ুয়া, বাবু রনধীর বড়ুয়া, বাবু অনন্তসেন বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক আখিঁ বড়ুয়া, শিক্ষক নেন্সি বড়ুয়া ও পবিত্র বড়ুয়া, ব্যাংকার টুম্পা বড়ুয়া, মনিকা চাকমা, পান্না বড়ুয়া, সুচরিতা বড়ুয়া, শুক্লা বড়ুয়া, ববি বড়ুয়া এবং এলাকার বর্ষীয়ান উপাসকবৃন্দ।
সকলের অংশগ্রহণে এই নববর্ষ উদযাপন একটি বর্ণাঢ্য ও স্মরণীয় অনুষ্ঠানে পরিণত হয়।
—




















