ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

গাইবান্ধা গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টায় গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামের বাসিন্দা মৃত ইয়াছিন ব্যাপারির ছেলে একরাম ব্যাপারি (৪০) ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শুভ মিয়া (২৬)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে যৌথ বাহিনী পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একরাম ব্যাপারিকে গ্রেফতার করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ট্যাবলেট কিনতে আসা শুভ মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে গাছের উপরে বিশেষ কায়দায় রক্ষিত একটি ঔষধের বোতল থেকে মোট ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদকদ্রব্য বিক্রি কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ইয়াবাসহ ২ জনকে গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধা গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:৫৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫