ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

অর্থ প্রতারণার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আতিক বাবুর এক বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ প্রতারণার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আতিক বাবুর এক বছরের কারাদণ্ড
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় অর্থ প্রতারণার মামলায় পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক। এর আগে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। যেহেতু আসামি পলাতক রয়েছেন, তাই গ্রেফতারের দিন থেকে রায়ের কার্যকারিতা শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৭ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ড গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার মোদক গাইবান্ধা সদর থানায় আতিক বাবুর বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ এনে মামলা করেন।

বাদী প্রদীপ কুমার মোদক জানান, গাইবান্ধা সদরের তৎকালীন সংসদ সদস্য মাহবুব আরা গিনি এমপির আত্মীয় হওয়ার সুবাদে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুযোগ নিয়ে আতিক বাবু অনেককে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই বিশ্বাস থেকে তিনি আতিক বাবুর সঙ্গে যোগাযোগ করেন। পরে চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেন। কিন্তু এক বছর পার হয়ে গেলেও চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে প্রদীপ কুমার মোদককে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে তিনি মামলা করতে বাধ্য হন।

আতিক বাবুর বিরুদ্ধে অর্থ প্রতারণার মামলার রায় ঘোষণার পাশাপাশি আদালত সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ আধা ডজন মামলা বিচারাধীন রয়েছে।‌ এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তাকে গ্রেফতারে তৎপর রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অর্থ প্রতারণার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আতিক বাবুর এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৩৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫