সিরাজগঞ্জ সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী বৈঠক, সাধারণ আলোচনা
- আপডেট সময় : ০৬:৪৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী বৈঠক, সাধারণ আলোচনা সভা ও ইফতার মাহফিল সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ মার্চ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার আয়জনে আমশড়া জোরপুকুর বাজার জামে মসজিদে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলায় সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়ন আমশড়া ২নং ওয়ার্ডের সভাপতি ও সলঙ্গা মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আব্দুল বারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানার সেক্রেটারী রাকিবুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন শাখার সভাপতি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, সলঙ্গা থানা উলামায়ে মাশায়াখে তথ্য ও গবেষণা বিশায়েক সম্পাদক এবং সলঙ্গা রিপোটার্স ইউনিটির সদস্য মোঃ ফারুক আহমেদ, ইউনিয়ন শাখার সহসভাপতি আলহাজ্ব সোলাইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ২নং ওয়ার্ডের সহসভাপতি ইসমাইল হোসেন, সেক্রেটারী রহুল আমিন সাংগঠনিক সম্পাদক মাধাইনগর আদিবাসি কলেজের প্রভাষক আবুুল হাসেম, প্রচার সম্পাদক আব্দুস সালাম, বায়তুলমাল সম্পাদক রাসেল আহমেদ। প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা ও শান্তির ধর্ম ইসলামের পক্ষে কাজ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।
শেষে ২নং ওয়ার্ডের সভাপতি হাফেজ আব্দুল বারিক আবুল হাসেমকে সভাপতি ও রাসেল আহমেদকে সেক্রেটারী হিসেবে রেখে পূর্ণঙ্গ আমশড়া জোরপুকুর বাজার কমিটির নাম ঘোষণা করেন।
ফারুক আহমেদ
সিরাজগঞ্জ থেকে
তাং- ১০/০৩/২৫ইং
০১৭৮৯৪৮৪২৪০


























