সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই জন নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কামাক্ষার মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
গৌরাঙ্গ বিশ্বাস,
বিশেষ প্রতিনিধি:
০১৭১২৭২০৭৮৭


























