ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে বিভিন্ন ক্লাবে বিএনপি নেতা ড. ফরিদের ক্রীড়া সমগ্রী বিতরণ ফকিরহাটে বদলির প্রতিবাদে জনতার ঢল—“জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চাই” বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

বেতাগীতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, একাংশের বিক্ষোভ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে উপজেলা ও পৌর শাখার ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা করার পর শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে সাতটায় বেতাগী পৌর শহরে আনন্দমিছিল হয়েছে। একই সময় কমিটি ঘোষণার প্রতিবাদে পৌর শহরে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশ। পরে টাইনব্রিজ এলাকায় প্রতিবাদ সভা করেছে তারা।

এর আগে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো : রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেতাগী উপজেলা ও পৌরশাখার নতুন এ কমিটি ঘোষণা করে। এতে আহসানুল কবির শোয়েবকে সভাপতি ও মো : শাহীন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় ।

অন্যদিকে, মোহাম্মদ মোহাইমেন উল ইসলামকে সভাপতি এবংএহসানুল কবির জিলানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অনুমোদনের পর স্বাগত জানিয়ে এর পক্ষে বেতাগী পৌর শহরে একটি আনন্দ মিছিল বের করে। অপরদিকে বঞ্চিতরা ঐ কমিটি প্রত্যাখান করে টায়ার জ্বালিয়ে এক প্রতিবাদ মিছিল করে।

প্রতিবাদ ও বিক্ষোভের বিষয়ে নব ঘোষিত কমিটির সভাপতি আহসানুল কবির শোয়েব বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তদন্তে সাপেক্ষে ও বিচার বিশ্লেষণ করে এই কমিটি অনুমোদন দিয়েছেন। যারা পদ পায়নি তাদের রাগ ও ক্ষোভ থাকতে পারে, আমরা তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে কাজ করবো।

বঞ্চিত ছাত্রদল নেতা আব্দুর রহিম খান বলেন, ত্যাগীদের অবমূল্যায়ন, অছাত্র ও নিষক্রিয় লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা প্রত্যাখান ও কমিটি বাতিলের দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেতাগীতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, একাংশের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫