ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত পুলিশ সুপার জামালপুর অন্তর্গত মেলান্দহ থানা পরিদর্শন

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই ছেলে গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাঞ্চল্যকর এক ঘটনায় বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— ১. মোঃ মাসুদ রানা (৩২) এবং ২. মোঃ কুদরাত-ই-হৃদয় (২২)। তারা ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল বারী ও মনোয়ারা বেগমের সন্তান।

ভুক্তভোগী মা মনোয়ারা বেগম বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মাসুদ রানার মেয়েকে তার মা প্যান্ট পরিয়ে দেন। এ সময় মেয়েটি বলে— “বাবা এর চেয়ে ভালো করে পড়িয়ে দিতে পারে।” এ কথা শুনে দাদী (মনোয়ারা বেগম) নাতনিকে হালকা ধমক দিয়ে বলেন, “তোর বাবার কাছে যা।”

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাসুদ রানা ও তার ছোট ভাই হৃদয় নিজেদের জন্মদাতা মা-বাবার ওপর ক্ষিপ্ত হয়ে নির্দয়ভাবে মারধর করেন। এতে তাদের বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায়, এর আগে তার আরও একটি দাঁত ভেঙে দিয়েছিল বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, দুই ভাই মাকে শ্লীলতাহানির চেষ্টা এবং গাছে বেঁধে রাখার উদ্যোগ নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে মনয়ারা বেগমকে উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী মা থানায় অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ছেলেকে আটক করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, “বৃদ্ধ মা-বাবাকে মারধরের মতো জঘন্য ঘটনায় পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই হারুন-অর-রশিদ।”

এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা জানান, “নিজের জন্মদাতা মা-বাবার ওপর এমন অমানবিক আচরণ সমাজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে।”

স্থানীয়রা পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই ছেলে গ্রেফতার

আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫