কেশবপুরে জাতীয় নদী রক্ষা কমিশনের সরেজমিন পরিদর্শন
- আপডেট সময় : ০৬:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুরে জাতীয় নদী রক্ষা কমিশন সরেজমিন পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর-২৫) দুপুরে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মকসুমুল হাকিম চৌধুরী কেশবপুরের আপার-ভদ্রা নদীর অৈবধ দখল, দূষণ ও নাব্যতার বাস্তব পরিস্থিতি পর্যালোচনা ও সরজমিন পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিশনের সচিব জনাব মিনরুজ্জামান তালুকদার (সচিব), উপপিরচালক (প্রশাসন ও অর্থ) জনাব আব্দুল্লাহ আল জাকী, কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ও সাংবাদিকবৃন্দ। উক্ত নদীতে একটি ধর্মীয় প্রতিষ্ঠান একটি বাজারসহ ৮৮ টি অবৈধ স্থাপনা রয়েছে। এবিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে জেলা প্রশাসকের সাথে মতবিনিয়র শেষে জানানো হবে বলে জানান।




















