ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু মুন্সিগঞ্জে জমি ক্রয়-বিক্রয়সহ ভূমি সংক্রান্ত সকল পরামর্শ সার্ভেয়ারের বার্তা জামালপুরের কৃতিসন্তান মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালনে বর্ণনাঢ্য রেলি ও পথসভা বাগেরহাটের শরনখোলায় ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি মাদারীপুরের রাজৈরে কাভার্ট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত বাগেরহাটে ও গাজীপুরে সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত পুলিশ সুপার জামালপুর অন্তর্গত মেলান্দহ থানা পরিদর্শন

কেশবপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস- ২০২৫ উদযাপিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
  • আপডেট সময় : ০৬:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর-২৫) সকালে অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা শেষে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়েছে।

উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন-এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোতাহার হোসাইন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, খোপদহি আই পি এম কৃষি সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক এস এম সাজ্জাদ হোসাইন, সাতবাড়িয়া মূল অন্তবায় সমবায় সমিতির সভাপতি রুহুল কুদ্দুস।

আলোচনা সভা শেষে উপজেলায় সর্বাধিক অডিট ফি ও সিডিএফ (সরকারী রাজস্ব) প্রদানকারী কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, কেডি মৎস্যজীবি সমবায় সমিতির কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও সমবায়ী হিসেবে আই পি এম কৃষি সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক এস এম সাজ্জাদ হোসাইনকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর প্রেসক্লাবের ক্রীড়া বিষযক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য সাংবাদিক আব্দুল করিম, শাহিনুর রহমান, সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথ-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেশবপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস- ২০২৫ উদযাপিত

আপডেট সময় : ০৬:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫