উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পরিচিতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৩:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, জে বাংলা নিউজ।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১ নভেম্বর-২০২৫ ইং) সকাল ১১টায় অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এইচ এম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, দৈনিক দক্ষিণাঞ্চলের বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, ইকবাল মোল্লা, খান শহিদুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোল্যা মাকসুদুল ইসলাম, এ্যাড. মোঃ মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীণ লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রওশন আজাদ, মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ইলিয়াস হুসাইন, মহিলা মেম্বার পলি আক্তার, আজিজুল মল্লিক, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, মিলন, উজ্জ্বল সরকার, দিলীপ দাস, মোঃ সেলিম, মোল্যা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদারসহ দিঘলিয়ার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















